চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল পরীমনির ‘পাফড্যাডি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘পাফড্যাডি’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এটি মুক্তি পায়। এর আগে প্রকাশিত ট্রেলারে আভাস পাওয়া যায়, আধ্যাত্মিক এবং রিয়েলিটি দুটোর সমন্বয়ে তৈরি হয়েছে ‘পাফড্যাডি’র গল্প। এরমধ্যে পরীমণিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে।

যে তার সিনেমা হিট করতে ‘পাফড্যাডি’র শরণাপন্ন হয়! অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা ই নয়, ‘পাফড্যাডি’র রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও!

সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? সহীদ উন নবী’র পরিচালনায় জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া যাবে তারকা বহুল এই ওয়েবে।

যেখানে অভিনয় করেছেন সজল নূর, আজাদ আবুল কালাম, পরীমনি, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ। থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত পাফ ড্যাডি ২০ টাকা দিয়ে সাবক্রাইব করে দর্শকদের উপভোগ করতে হবে।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাই। সবকিছু উৎরে আমরা একটি ভালো কনটেন্ট দেয়ার চেষ্টা করেছি। এখানে প্রত্যেক শিল্পী কলাকুশলী অনেক বেশি সাপোর্ট করেছেন, এর ফলে আমরা ‘পাফ ড্যাডি’ মুক্তি দিতে পারছি। আমাদের বিশ্বাস কনটেন্টটি দর্শকরা উপভোগ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ আবুল কালামআবুল কালাম আজাদইন্তেখাব দিনারপরীমণিপরীমনিবিজরি বরকতুল্লাহমৌটুসী বিশ্বাসলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসজলসজল নূরসালাউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জের মঙ্গলবাড়ীয়ায় লিচুর ভালো ফলন

জুন ৬, ২০২৬

বাংলাদেশের কাছে হেরে বেফাঁস মন্তব্য সান মারিনোর

জুন ৬, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

জুন ৬, ২০২৬

পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতিকারীদের রিয়েল টাইম বিচারের আওতায় আনা হবে

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ধাক্কায় স্বর্ণের দামের বড় পতন

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT