চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমিগ্রেশন ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি: ব্যাকগ্রাউন্ড চেকে বড় পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা বা গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য অভিবাসন প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) নিরাপত্তা যাচাই বা ব্যাকগ্রাউন্ড চেক প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নীতিমালার আওতায় এফবিআই-এর মাধ্যমে আবেদনকারীদের আরও নিবিড়ভাবে তল্লাশি করা হবে।

আগামী ২৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে এবং যেগুলোর আঙুলের ছাপ বা বায়োমেট্রিক যাচাই এর আগে সম্পন্ন হয়েছিল, সেগুলোকে আবারও নতুন করে পরীক্ষা করতে হবে।

মূলত ফেডারেল অপরাধ তথ্যভাণ্ডারে আবেদনকারীর কোনো রেকর্ড আছে কি না, তা আরও গভীরভাবে দেখার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে আটকে যেতে পারে হাজারো আবেদন।

ইউএসসিআইএস-এর অভ্যন্তরীণ নির্দেশনায় কর্মকর্তাদের বলা হয়েছে, নতুন এই ‘এনহ্যান্সড ভেটিং’ বা উন্নত যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো আবেদনের চূড়ান্ত অনুমোদন দেওয়া যাবে না। এর ফলে গ্রিন কার্ড এবং নাগরিকত্বের জন্য অপেক্ষমাণ হাজার হাজার বাংলাদেশি অভিবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশের আবেদনকারীরা দীর্ঘসূত্রতার কবলে পড়ার শঙ্কায় রয়েছেন। ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, ইউএসসিআইএস দাবি করছে এই প্রক্রিয়া খুব বেশি সময় নেবে না। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। নতুন করে কয়েক লাখ আবেদনের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে পুরো প্রক্রিয়ায় কয়েক মাস পর্যন্ত বাড়তি সময় লেগে যেতে পারে।

কাদের ওপর প্রভাব পড়বে?

এই কঠোর নীতিমালার আওতায় প্রধানত নিচের আবেদনগুলো বেশি প্রভাবিত হবে-

Reneta

১. আই-৪৮৫: যারা স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করেছেন।

২. এন-৪০০: যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

৩. আই-৭৬৫: যারা ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতির অপেক্ষায় আছেন।

৪. রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম প্রত্যাশীরা।

সামাজিক মাধ্যম ও আর্থিক লেনদেনেও নজর

শুধু অপরাধের রেকর্ড নয়, সাম্প্রতিক সময়ে অভিবাসন প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের কর্মকাণ্ড করছেন বা তাদের আর্থিক লেনদেনের উৎস কী—সেসব বিষয়েও ইউএসসিআইএস কড়াকড়ি বাড়িয়েছে। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকারের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

আবেদনকারীদের করণীয় কী?

ইউএসসিআইএস জানিয়েছে, আপাতত আবেদনকারীদের নিজ থেকে কিছু করার প্রয়োজন নেই। আগে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই সংস্থাটি নিজ উদ্যোগে নতুন করে এই যাচাই সম্পন্ন করবে। তবে যদি কারও তথ্যে অসংগতি পাওয়া যায় বা নতুন করে বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হয়, তবে তাকে চিঠির মাধ্যমে জানানো হবে।

বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে এই কড়াকড়ি আনা হলেও, এর ফলে বৈধ পথে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের ভোগান্তি বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে থাকা ৩৯টি দেশের তালিকায় থাকা নাগরিকদের জন্য এই প্রক্রিয়া আরও কঠিন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমিগ্রেশন ও গ্রিন কার্ডযুক্তরাষ্ট্রের কড়াকড়ি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যে দুই গুণী পাচ্ছেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’

পরবর্তী

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

পরবর্তী

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT