চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বারোপোতা গ্রামে ইকরামুল কবির (২৬) নামের এক যুবককে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।

নিখোঁজ যুবকের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে অপহরণের ঘটনা ঘটানো হয়েছে। এখন সন্তানের খোঁজে অসহায় বাবা বিভিন্ন দুয়ারে ঘুরছেন।

গত মঙ্গলবার (৫ মে) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শার্শা আমলী আদালতে মামলাটি দায়ের করেন কৃষক মো. আব্দুর রশিদ। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

Banglabid

এজাহারে বাদী উল্লেখ করেন, তার একমাত্র ছেলে ইকরামুল কবিরকে দীর্ঘদিন ধরে দ্বিতীয় আসামি মুন্নি আক্তার প্রেমের প্রস্তাব ও বিভিন্ন প্রলোভন দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়, ভিকটিমের চেয়ে প্রায় ১০ বছরের বড় ওই নারী এবং তার সহযোগীরা ইকরামুলকে “অসামাজিক কর্মকাণ্ডে” জড়াতে চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক কাজি অফিসে নিয়ে বিয়ে করানো হয়। মুন্নি আক্তার অতীতেও একাধিক যুবককে একইভাবে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে পরে ডিভোর্স দিয়েছেন।

বাদীর অভিযোগ, বিয়ের মাত্র এক মাসের মধ্যেই ইকরামুলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়। একইসঙ্গে ইকরামুল ও তার পরিবারের কাছে দুই বিঘা জমি লিখে দেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়।

‘ছেলেকে জীবিত পেতে চাইলে টাকা দিন’
মামলার বিবরণ অনুযায়ী, গত ৮ এপ্রিল ইকরামুল নিজ গ্রাম থেকে বড় বোনের বাড়ি শার্শা থানার সেতাই গ্রামে বেড়াতে যান। রাত আনুমানিক ১১টার দিকে প্রথম আসামি আব্দুল কাদের সেখানে গিয়ে ইকরামুলের সঙ্গে দেখা করার কথা বলেন। প্রথমে পরিবারের সদস্যরা আপত্তি জানালেও বিভিন্ন কথা বলে ইকরামুলকে তার মোটরসাইকেলসহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

Reneta

পরিবারের দাবি, এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১টার দিকে দ্বিতীয় আসামি মুন্নি আক্তার ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একইসঙ্গে হুমকি দেওয়া হয়, টাকা না দিলে ইকরামুলকে জীবিত পাওয়া যাবে না।

এরপর থেকেই ইকরামুলের ব্যবহৃত তিনটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করা হয়েছে।

বাদী অভিযোগ করেন, ছেলের খোঁজ জানতে চাইলে আসামিরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিতে থাকেন। একপর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় আসামি ইকরামুলকে জীবিত ফেরত পেতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে আবার ৩০ লাখ টাকাও দাবি করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

এছাড়া ইকরামুলের বড় বোনের কাছেও অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

মোটরসাইকেল উদ্ধার, মেলেনি যুবকের সন্ধান

অপহরণের শিকার ইকরামুলের বাবা বলেন, আমরা প্রথমে শার্শা থানা ও পরে বেনাপোল বন্দর থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ চারদিন পর শিবনাথপুর বারোপোতা গ্রামের তৌহিদুরের বাড়ি থেকে ইকরামুলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের দাবি, তারা ডিবি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে অভিযোগ দিলেও এখনও কোনও প্রতিকার পাননি। একমাত্র ছেলের খোঁজ না পেয়ে পরিবারটি পাগলপ্রায় হয়ে গেছে। ছেলের সন্ধান পেতে বিভিন্ন দপ্তরের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা। মামলার তদন্ত ও নিখোঁজ যুবকের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। তবে কোর্ট থেকে এমন কোন নির্দেশনা আসলে আমরা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণের শিকারপ্রেমের ফাঁদে ফেলে বিয়েমুক্তিপণ দাবিশার্শা থানা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

পরবর্তী

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

পরবর্তী
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

বিপিএল ২০২৬ লোগো, বাংলাদেশের প্রিমিয়ার লিগের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT