চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৬ লোগো, বাংলাদেশের প্রিমিয়ার লিগের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে দুর্নীতি, জুয়া এবং তদন্তে বাধা দেওয়ার দায়ে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে একজন ফ্র্যাঞ্চাইজি মালিক, দুইজন টিম ম্যানেজার এবং একজন ঘরোয়া ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পূর্ববর্তী আসরগুলোতে দুর্নীতির দায়ে একজনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিসিবি। 

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির তদন্তে দ্বাদশ আসরে ম্যাচ বা বাজির তথ্য আদান-প্রদান, ডিজিটাল তথ্য মুছে ফেলা এবং দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের কাজে অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে অভিযুক্তরা আইসিসি দুর্নীতি বিরোধী কোডের ৪.৩ অনুচ্ছেদের অধীনে জারি করা ‘ডিমান্ড নোটিশ’ অমান্য করেছেন।

অভিযুক্তদের মধ্যে একমাত্র মাঠের ক্রিকেটার বিপিএলে রংপুর রাইডার্সের সাবেক এবং চলমান ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা অমিত মজুমদার। ডিপিএলের ম্যাচে বৃহস্পতিবার রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। করেছেন ২৪ বলে ১০ রান।

Banglabid

বাকি ৪ জন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মোঃ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদ, সিলেট টাইটান্সের ম্যানেজার রেজওয়ান কবির এবং বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজের সঙ্গে কাজ করা সামিনুর রহমান।

এদের মধ্যে সামিনুর রহমান ব্যতীত বাকি ৪ জনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে নিষিদ্ধ চার জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা নিজেদের স্বপক্ষে যুক্তি দিতে পারবেন। তবে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট জানিয়েছে, ডিজিটাল তথ্য মুছে ফেলা বা পুড়িয়ে ফেলার মতো গুরুতর প্রচেষ্টার প্রমাণও তাদের হাতে রয়েছে।

আর সামিনুর রহমানকে বিপিএলের নবম, দশম এবং এগারোতম আসরে খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে যোগসাজশের দায়ে তাকে আজীবনের জন্য বিসিবির সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। সামিনুর রহমান ইতোমধ্যেই তার অপরাধ স্বীকার করে নিয়ে বহিষ্কারাদেশ মেনে নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিচট্টগ্রাম রয়্যালসনোয়াখালীফিক্সিংবিপিএলবিসিবিলিড স্পোর্টসসামিনুর
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

পরবর্তী

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে দেশে আনল পিবিআই

পরবর্তী

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে দেশে আনল পিবিআই

রবীন্দ্র জয়ন্তীতে মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT