চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে ইমরান খানের সাবেক স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান ‘পাকিস্তান রিপাবলিকান পার্টি’ নামের নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন।

জিও নিউজ জানিয়েছে, করাচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেহাম খান দলের গঠনতন্ত্র ঘোষণা এবং লোগো উন্মোচন করেন।

এসময় রেহাম বলেন, নতুন দলের লক্ষ্য দেশের আইনসভায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তিনি নাগরিকদের, বিশেষ করে নারী ও কৃষকদের সরাসরি উপকারে আসে এমন আইনি সংস্কারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, পাকিস্তানের এমন নীতি প্রয়োজন যা সাধারণ মানুষের মুখোমুখি বাস্তবতা প্রতিফলিত করে।

তিনি আরও বলেন, পুরো পাকিস্তান আমার নির্বাচনী এলাকা। তিনি বর্তমান সরকারের শাসনব্যবস্থার পদ্ধতির সমালোচনা করে বলেন, তার এই যাত্রা কেবল রাজনৈতিক নয় বরং পাকিস্তানের জনগণের জন্য আশা, মর্যাদা এবং প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের জন্য একটি জাতীয় মিশন।

রেহাম ২০১৪ সালে ইমরানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ১০ মাস পরে, ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি ২০১৮ সালে “রেহাম খান” নামে একটি আত্মজীবনীও লিখেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানরেহাম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলার জন্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ২৫, ২০২৬

নকআউটে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ, হিসাব কী

জুন ২৫, ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৩২

জুন ২৫, ২০২৬
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

জুন ২৫, ২০২৬

ফেনীর সোনাগাজীতে এক বাগানে চাষ হচ্ছে ১০২ জাতের আম

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT