চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের সুযোগ: ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, পটভূমিতে তার বড় ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে আলোচিত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এরই মধ্যে গোল্ড কার্ডের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

আজ (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বুধবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচির শুরুর ঘোষণা দেন ট্রাম্প। নতুন এই ব্যবস্থা ১৯৯০ সালে চালু হওয়া ইবি-৫ ভিসা প্রোগ্রামের পরিবর্তে কার্যকর হবে, যেটি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য চালু হয়েছিল।

ট্রাম্প জানিয়েছেন, ১ মিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি এবং পরবর্তীতে নাগরিকত্বের সুযোগ পাবেন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রতিটি বিদেশি কর্মীর জন্য এই খরচ ধরা হয়েছে ২ মিলিয়ন ডলার। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষ ও যোগ্য বিদেশি পেশাজীবীদের আকৃষ্ট করতে পারবে।

প্রেসিডেন্ট জানান, এছাড়াও এর ফলে সরকারি কোষাগারেও আসাবে বিপুল অর্থ। মূলত এটি গ্রিন কার্ডই, তবে আরও শক্তিশালী ও উন্নত সংস্করণ। গোল্ড কার্ড বিক্রি থেকে পাওয়া সব অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের তহবিলে যাবে এবং ট্রেজারি ডিপার্টমেন্ট এ অর্থ ব্যবস্থাপনা করবে।

ট্রাম্পের অভিবাসন নীতি বরাবরই কঠোর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তিনি কড়া সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করেছেন। তবে দক্ষ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থক গোষ্ঠীর একাংশের সমালোচনার মুখেও পড়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাস করা চীন, ভারত ও ফ্রান্সের মেধাবীদের মতো যোগ্য ব্যক্তিরাই গোল্ড কার্ড পাওয়ার সম্ভাব্য প্রার্থী। এই কর্মসূচির ফলে আমরা আমাদের দেশে সত্যিকারের অসাধারণ মানুষগুলোকে পাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোল্ড কার্ডডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT