চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খানদের রেকর্ড ছাপিয়ে বক্স অফিসে নবাগত জুটির জয়রথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
বিনোদন
A A
নতুন সিনেমার দৃশ্য, প্রেম ও উত্তেজনার মুহূর্ত ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ঝড় তুলেছে বলিউডের নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’। মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে প্রেক্ষাগৃহে জনসাধারণের আবেগপ্রবণ হওয়ার ভিডিও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

ভারতীয় বক্স অফিসে প্রতিনিয়ত আয়ের নতুন রেকর্ড গড়ছে এই ছবি। মঙ্গলবার (২২ জুলাই) বক্স অফিস কালেকশনে নতুন রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’।

বক্স অফিস কালেকশনের নিরিখে ‘সাইয়ারা’ এখনও পর্যন্ত এ বছরের অন্যতম বড় ছবি। আয়ের অংকের কথা বলতে গেলে, ছবিটি মঙ্গলবার (২২ জুলাই) ২৫ কোটি রুপি সংগ্রহ করে ‘হাউজফুল ৫’, ‘রেইড-২’ এবং ‘সিতারা জামিন পার’কে ছাড়িয়ে গেছে। যার মাধ্যমে বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘সাইয়ারা’। যেটি চলতি বছর মুক্তি প্রাপ্ত সিনেমা হিসেবে প্রথম মঙ্গলবারের সমস্ত বড় বলিউড চলচ্চিত্রের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

প্রথম মঙ্গলবার ছবিটি আয় করেছে ২৫ কোটি টাকা, যা সোমবারের আয়ের চেয়ে ৪.১৭ শতাংশ বেশি। সপ্তাহের মাঝে এভাবে প্রচুর অর্থ উপার্জন করে বাণিজ্য বিশেষজ্ঞদেরও অবাক করে দিচ্ছে এই ছবি। শুধু তাই নয়, প্রথম মঙ্গলবারের আয়েই আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ-২’-এর রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’।

এছাড়াও মোট সংগ্রহের নিরিখে চলতি বছর মুক্তিপ্রাপ্ত আরও অনেক ছবির রেকর্ড এরই মধ্যে ভেঙে দিয়েছেন ‘সাইয়ারা’। দিন অনুযায়ী ‘সাইয়ারা’ ছবির বক্স অফিস কালেকশন, প্রথম দিনে (প্রথম শুক্রবার) ছবিটি বক্স অফিসে ২১.৫ কোটি রুপি, দ্বিতীয় দিন (শনিবার) ২৬ কোটি রুপি, তৃতীয় দিন (রবিবার) আয়ের পরিমাণ বেড়ে হয় ৩৫.৭৫ কোটি রুপি, চতুর্থ দিন (সোমবার) ২৪ কোটি রুপি এবং পঞ্চম দিন (মঙ্গলবার)  ২৫ কোটি রুপি আয়ের মাধ্যমে ‘সাইয়ারা’র মোট আয় দাঁড়ায় ১৩২.২৫ কোটি রুপি। অথচ ছবিটির নির্মাণে ব্যয় করা হয়েছে সাকুল্যে ৬০ কোটি রুপি!

যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেন আরও এক তারকা সন্তান। বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে নয়া অবতারে। প্রথম সিনেমাতে আহান পান্ডের পর্দায় উপস্থিতি অসাধারণ। একজন গায়ক এবং প্রেমিকের ভূমিকায় তার লুক দুর্দান্ত। অন্যদিকে এর আগে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ সিনেমাতে অনিতকে দেখা গিয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনীত পাড্ডাআহান পাণ্ডেতিন খানবক্স অফিসরেকর্ডসাইয়ারা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬

আজ ২২ শ্রাবণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আগস্ট ৬, ২০২৬

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT