চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে বাজারে পাওয়া যাবে নতুন নোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
নতুন নোটের চালান হাতে ধরে দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বাজারে নতুন টাকা ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন সিরিজের ১ হাজার, ৫০ এবং ২০ টাকার ব্যাংক নোট এ পর্যায়ে বাজারে ছাড়া হয়েছে।

ঈদকে ঘিরে বাড়তি চাহিদা মেটাতে আজ সোমবার (২ জুন) থেকে নতুন মুদ্রা বিতরণ শুরু হয়েছে দেশের ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ছাড়াও নতুন টাকা পাওয়া যাবে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকে।

ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকগুলোর লোকাল অফিসে নতুন টাকা সরবরাহ করা হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে এসব ব্যাংক নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে কোন শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে।

Banglabid

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবার ঈদ উপলক্ষে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। এর মধ্যে বেশিরভাগই বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। বাকি অংশ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শাখাগুলো থেকে বিনিময় করা হবে।

তবে নতুন মুদ্রা ছাড়া হলেও বর্তমানে বাজারে চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও প্রচলনে থাকবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন নোটবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT