চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক
A A

আধুনিক থ্রিডি স্ক্যান প্রযুক্তির সাহায্যে ঐতিহাসিক জাহাজ ‘আরএমএস টাইটানিক’-এর ধ্বংসাবশেষের সবচেয়ে বিস্তারিত ডিজিটাল চিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। এতে ১৯১২ সালের ১৫ এপ্রিলের সেই মর্মান্তিক ডুবির শেষ মুহূর্ত নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

গবেষকরা জানান, উন্নত আন্ডারওয়াটার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ডিজিটাল মডেল টাইটানিকের শেষ মুহূর্ত সম্পর্কে অভূতপূর্ব ধারণা দিচ্ছে।

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের নৌ-স্থাপত্য বিভাগের গবেষক সাইমন বেনসন জানান, সিমুলেশন অনুযায়ী, বরফখণ্ডের সঙ্গে টাইটানিকের সংঘর্ষটি মাত্র ৬.৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

Banglabid

এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে ‘Titanic: The Digital Resurrection’ নামের একটি নতুন প্রামাণ্যচিত্রে, যা ন্যাশনাল জিওগ্রাফিকে সম্প্রচারিত হবে।

প্রায় দুই বছর ধরে পরিচালিত এই প্রকল্পে ৭ লাখ ১৫ হাজারের বেশি ডিজিটাল ছবি সংগ্রহ করা হয়। পরে এসব ছবি ব্যবহার করে টাইটানিকের একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল টুইন’ তৈরি করা হয়েছে, যা জাহাজের ক্ষুদ্রতম রিভেট পর্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করে।

গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি উঠে এসেছে, তা হলো জাহাজের ফার্স্ট অফিসার উইলিয়াম মারডক-এর ভূমিকা নিয়ে নতুন ব্যাখ্যা। দীর্ঘদিন ধরে ধারণা ছিল, তিনি দায়িত্ব ত্যাগ করেছিলেন। তবে নতুন বিশ্লেষণে দেখা গেছে, তিনি আসলে লাইফবোট নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

Reneta

এই তথ্য টাইটানিকের সেকেন্ড অফিসার এবং দুর্যোগ থেকে বেঁচে যাওয়া সর্বোচ্চ পদমর্যাদার ক্রু চার্লস লাইটোলার-এর আগের সাক্ষ্যের সঙ্গে মিল রয়েছে, যেখানে তিনি বলেছিলেন, মারডক শেষ মুহূর্ত পর্যন্ত উদ্ধারকাজে সক্রিয় ছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, টাইটানিকের ধ্বংসাবশেষের এই ডিজিটাল মানচিত্র সামুদ্রিক প্রত্নতত্ত্বে একটি বড় অগ্রগতি। এর মাধ্যমে গবেষকরা যেন জাহাজটির ভেতরে সরাসরি হেঁটে দেখার মতো অভিজ্ঞতা পাচ্ছেন।

উল্লেখ্য, প্রামাণ্যচিত্রটি ন্যাশনাল জিওগ্রাফিকে সম্প্রচারের পর স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু ও ডিজনি প্লাসেও দেখা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্ডারওয়াটার স্ক্যানিংআরএমএস টাইটানিকটাইটানিক ডুবিডিজিটাল চিত্রডিজিটাল টুইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছিল: জাহেদ উর রহমান

পরবর্তী

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

পরবর্তী

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT