শপথ নিলেন নতুন মন্ত্রীরা

নতুন মন্ত্রীরা শপথ গ্রহণের সময় একত্রিত হয়ে দেশের জন্য শপথ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় স্থান পাওয়া নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নেওয়া মন্ত্রীরা হলেন, আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আবদুস সালাম, ফরিদুল হক খান, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, আবদুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী।
এর আগে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ গ্রহণ করেন। এই শপথের মধ্যে দিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তিনি।






