চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ এর রোমান-অনন্যার রূপ বদল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

গত ঈদে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’-এ প্রথমবার জুটিবদ্ধ হন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। ছবিটি দেশে এবং দেশের বাইরের সিনেমা হলে দারুণ চলেছে। এরই মধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে ‘পরাণ’।

এবার রায়হান রাফীর আরেক ছবি ‘দামাল’-এ দ্বিতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে মিম ও রাজকে।

পরিচালক রাফী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি মিম ও রাজের ‘দামাল’ লুক প্রকাশ করেন। যা প্রকাশের পর বেশ সাড়াও ফেলেছে।

স্থিরচিত্রে দেখা যায়, নববধূর সাজে মিম, বরের বেশে রাজ। পরিচালক রাফী বললেন, ছবির গানের দৃশ্য এটি। গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় মমতাজ। সামনের সপ্তাহে গানটি প্রকাশ করব। তার আগেই একটা দৃশ্য সবার সঙ্গে শেয়ার করলাম। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন।

‘পরাণ’-এর পর ‘দামাল’ নিয়েও সমান আশাবাদী বিদ্যা সিনহা মিম। ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন তিনি।

মিম বলেন, ট্রেলার প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। ছবিটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও খেলার মাঠের লড়াই। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলা-নির্যাতন, অন্যদিকে একদল যুবক ফুটবল দল নিয়ে লড়ছে দেশের জন্য। ডাবিংয়ের সময় ছবিটি দেখেছি। আমার আর রাজের পর্দা রসায়ন আগে থেকেই তো দর্শকরা গ্রহণ করেছে, আশা করছি, এই ছবিতেও সেটার ব্যতিক্রম হবে না।

Reneta

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমী, বৃষ্টিসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসদামালফরিদুর রেজা সাগরফুটবলবিদ্যা সিনহা মিমরাজরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT