চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নেতৃত্ব পেল বাচসাস

সভাপতি কামরুল হাসান দর্পন, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। ঐতিহ্যবাহী সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ। সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয় শুক্রবার (১ নভেম্বর)। দুপুর ২টা থেকে হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার নির্বাচন হয় সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে।

এবার সভাপতি পদে নির্বাচন করছেন তিন জন─কামরুল হাসান দর্পণ, কাজী ফারুক বাবুল ও অঞ্জন রহমান। আর সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন─আবু সুফিয়ান রতন ও আহমেদ তেপান্তর। এদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ আর সহ-সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান রতন জয় লাভ করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাচসাসের নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ বলেছেন, ভোটাররা যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

অন্য পদগুলোতে নির্বাচিত হলেন যারা:

সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণাবিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন এবং দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।

Reneta

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ।

বাচসাসের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আলিমুজ্জামান। নির্বাচন কমিশনার ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ এবং আবুল হোসেন মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দর্পনবাচসাসরাহাত সাইফুললিড বিনোদনসাংবাদিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জুন ২৬, ২০২৬

এই প্রজন্মের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত

জুন ২৬, ২০২৬

‘রইদ’ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতার তিন কথা

জুন ২৬, ২০২৬

পাওয়া গেল নকআউটের ১৯ দল, প্রতিপক্ষ ঠিক চার ম্যাচের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনে সামান্য ভুলেই হতে পারে বাতিল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT