বিনোদন

প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন নাগা-রাশমিকা?

নাগা ও রাশমিকা সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগা ও রাশমিকা সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন, উভয়েই হাসিমুখে ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় এক বছর ধরে শোনা যাচ্ছিলো মহেশ বাবু অভিনীত ‘সরকারু ভারি পাতা’ ছবির পরিচালক পরশুরামের আসন্ন তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হবেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। আর এবার জানা গেল, সেই ছবিতেই প্রথমবারের মত জুটি বাঁধতে দেখা যাবে নাগা ও রাশমিকা মান্দানাকে।

যদিও পরিচালকের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে এখন এমন খবরেই সয়লাব।

এর আগে ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ ছবিতে এই চলচ্চিত্র নির্মাতার সাথে কাজ করেছিলেন রাশমিকা। এছাড়াও মহেশ বাবুর বিপরীতে ‘সরকারু ভারি পাতা’তে দেখা গিয়েছিল তাকে। তাইতো ধারণা করা হচ্ছে, পরিচালক তার পরবর্তী সিনেমাতেও এই অভিনেত্রীকেই চাচ্ছেন!

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নাগা চৈতন্যর আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। অপরদিকে রাশমিকার হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।

বিষয়:নাগা চৈতন্য বলিউড রাশমিকা মান্দানা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…