পবিত্র রমজান উপলক্ষে ঢাকা মহানগরে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অপারেশন-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার কথা উল্লেখ করা হয়।
বলা হয়েছে, রমজান মাসে বেলা ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।








