চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আলোচিত সিনেমা ‘পাপ পুণ্য’র টেলিভিশন প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২২, জুন ২০২২
বিনোদন
A A

গেল মে মাসে দেশ ও দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। এবার আসন্ন ঈদুল আযহায় দর্শক ছোট পর্দায় দেখতে পারবেন ছবিটি!

প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদে ‘পাপ পুণ্য’র টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।

প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্র। এরমধ্যে অন্যতম গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’।

এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।

বড় পর্দায় ‘পাপ পুণ্য’ মুক্তির প্রাক্কালে এই অভিনেতা নিজের অনুভূতি জানিয়েছিলেন এভাবে, ‘আমার বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতা মিলিয়ে যতটুকু করার সেটুকুই করেছি ‘পাপ পুণ্য’ সিনেমাতে। শুধু আমি নই,‘পাপ পুণ্য’ সিনেমার সাথে যুক্ত সবাই সেই চেষ্টাটিই করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের জন্য।

চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

Reneta

মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আফসানা মিমিইমপ্রেসঈদুল আযহা ২০২২গাউসুল আলম শাওনগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীচ্যানেল আইটেলিভিশন প্রিমিয়ারপাপ-পুণ্যপ্রিমিয়ারফজলুর রহমান বাবুফারজানা চুমকিমনির খান শিমুলমামুনুর রশিদলিড বিনোদনশাহনাজ সুমিসিনমোসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT