চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওমর’-এ শরিফুল রাজকে পেয়ে খুশি নির্মাতা রাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
নির্মাতা শরিফুল রাজের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা বানাতে যাচ্ছেন চিত্রপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মিতব্য নতুন এ সিনেমাটির নাম হচ্ছে ‘ওমর’। সম্প্রতি সিনেমার নমুনা পোস্টার এবং ছবির কাস্টিং নিয়ে দারুণ চমক দেখিয়েছেন রাজ!

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই নির্মাতা জানালেন, তার নতুন ছবি ‘ওমর’ এর নাম চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

রাজকে ‘ওমর’ এর নাম চরিত্রে চুক্তিবদ্ধ করার কথা জানিয়ে নির্মাতা রাজ জানালেন, ‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।

Banglabid

মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ ছাড়াও ‘ওমর’ এ আছেন আরেক রাজ! ‘ওমর’ তিন রাজের মিলনমেলা হতে যাচ্ছে জানিয়ে নির্মাতা জানালেন, “আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ। আমরা তিন রাজ একসাথে আসছি।”

গেল মাসের শুরুতে নির্মাতা রাজ জানিয়েছিলেন, ‘ওমর’ এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সময়ের তুখোড় তিন অভিনেতা ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম এবং নাসিরউদ্দিন খানকে। এবার জানালেন মূল চরিত্রের নাম। একসঙ্গে এক সিনেমায় এতোসব দাপুটে অভিনেতার নাম ঘোষণা করেই সিনেমাটি ইতোমধ্যে দর্শককে কৌতুহলী করে তুলেছে।

এরইমধ্যে শুরু হয়েছে ‘ওমর’ এর শুটিং। তবে সিনেমার গল্প নিয়ে এখনই কোনো আভাস দিতে রাজি নন তিনি। রাজের কথা ‘ওমর’ এর গল্প হবে তার আগের সিনেমা গুলো থেকে বাইরের জনরার। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না পরিচালক। কথা প্রসঙ্গে রাজ জানালেন, ‘ওমর’ চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

Reneta

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন বানিয়েছিলেন এ নির্মাতা। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি রাজের প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরজলুর রহমান বাবুতারকাঁটানাসিরউদ্দিন খানপ্রজাপতিমোস্তফা কামাল রাজলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিমসম্রাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT