চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ ডিসেম্বর বড় পর্দায় ‘কাগজ’, লেখক চরিত্রে ইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি বছর ইমনের ‘আগামীকাল’-এর পরে ‘বীরত্ব’ মুক্তি পেয়েছে। এই ছবি দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন এ নায়ক। বছর শেষে নায়ক ইমনের আরও একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।

ইমন জানান, আগামী ২৩ ডিসেম্বর তার নতুন ছবি ‘কাগজ’ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে বৃহস্পতিবার ইমনের ‘কাগজ’ ছবি ট্রেলার প্রকাশ হয়েছে।

ট্রেলারটি বলে দিচ্ছে, গল্পে থ্রিলার-রোমান্টিকতাও আছে। চিত্রনায়ক ইমন জানান, একজন লেখকের গল্প নিয়ে নির্মিত হয়েছে কাগজ। লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন সেটাই ছবির মূল উপজীব্য।

ছবিতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। আরও আছেন আইরিন সুলতানা, মাইমুনা মম, শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী।

যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মাতা আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম ছবি ‘কাগজ’।

নির্মাতা জানান, মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে। আলী জুলফিকার জাহেদী বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার ‘কাগজ’ ছবির গল্প তুলে ধরেছি।

Reneta

ইমন বলেন, ‘বীরত্ব ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি কাগজ মুক্তি পাচ্ছে। কাগজ করতে গিয়ে লেখকের চরিত্র ধারণ করতে হয়েছে। দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। আগামী ২৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।

মুক্তির অপেক্ষায় থাকা মাইমুন মমর প্রথম ছবি ‘কাগজ’। এর আগে তিনি মোশারফ করিম, মিশু সাব্বির, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীদের সঙ্গে কাজ করেছেন।

প্রথম মুক্তি পেতে যাওয়া ছবি প্রসঙ্গে মম বলেন, আমার তৃতীয় ছবি এটি। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটি গতানুগতিক আর ১০টা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা অন্যরকম গল্প। যে থ্রিলার ঘরানার কাজ আমরা তুলে ধরতে চেয়েছি তা দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিন সুলতানাএলিনা শাম্মীমাইমুনা মমশহীদুজ্জামান সেলিমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT