চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনাফি বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালনা পর্ষদ নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A
বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালনা পর্ষদ সভার ছবি, ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল ইনাফি (ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স)-এর ন্যাশনাল চ্যাপটার ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশন জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী পরিচালনা পর্ষদ নির্বাচিত করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নব নির্বাচিত পর্ষদে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীকে চেয়ারম্যান, অন্তর-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. ইমরানুল হক চৌধুরীকে ভাইস চেয়ারম্যান, ব্যুরো বাংলাদেশের পরিচালক মো. মোশাররফ হোসেনকে কোষাধ্যক্ষ এবং ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা হককে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশনের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন সম্পন্ন হয়।

Banglabid

সভায় ২০তম এজিএম-এর কার্যবিবরণী অনুমোদন এবং গৃহীত পদক্ষেপগুলোর হালনাগাদ তথ্য, বার্ষিক প্রতিবেদন অনুমোদন, অডিট রিপোর্ট অনুমোদন, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের বাজেট অনুমোদন এবং ২০২৪-২০২৫ সালের জন্য একজন অডিটর নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উন্নয়নকর্মীদের নিয়ে গঠিত ইনাফি একটি বৈশ্বিক নেটওয়ার্ক। ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশনের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে সুনামের সঙ্গে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি অর্থসচিব এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইনাফি বাংলাদেশের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সামাদ এবং ঘাসফুল-এর নির্বাহী পরিচালক আফতাবুর রহমান জাফরী।

Reneta

এই সভায় ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদও নির্বাচিত হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড-এর উপদেষ্টা-ব্যবস্থাপনা পরিচালক শিব নারায়ণ কৈরী এবং আশার প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় অবস্থিত ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশন ২০০৩ সাল থেকে উন্নয়ন খাতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ইনাফি বাংলাদেশ প্রধানত গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে ইনাফি বাংলাদেশের সদস্য সংখ্যা ৩২, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই) এবং এনজিও অন্তর্ভুক্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনাফি বাংলাদেশইনাফির নতুন নির্বাহী পরিচালনা পর্ষদগ্লোবাল ইনাফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না: প্রেস সচিব

পরবর্তী

জলবায়ু সংকটে জর্জরিত নারী উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ নারী

পরবর্তী
জলবায়ু সংকটে নারী উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সংকটে জর্জরিত নারী উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ নারী

প্রধান বক্তা দ্রুত বড় হওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন কিছুই নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT