পারিবারিক ইমোশনের গল্পে নির্মাণের ‘ম্যাজিকম্যান’ বলা হয় মুহাম্মাদ মোস্তফা কামাল রাজকে। তার বানানো ‘এটা আমাদেরই গল্প’ কদিন আগেই শেষ হয়েছে। এই সিরিয়ালটি সারাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।
আসছে ঈদে ‘তোমাদের গল্প ২’-এর পাশাপাশি ‘দ্য অভিযান’ নামে আরেকটি তারকাবহুল নাটক (ইউটিউব ফিল্ম) নির্মাণ করতে যাচ্ছের রাজ।
তিনি জানান, সেখানে থাকবে ফ্রেন্ডশিপের গল্প! এতে অভিনয় করছেন খায়রুল বাসার, অ্যালেন শুভ্র, রেহান। আরও রয়েছেন সুনেরাহ, তাবাসসুম ছোঁয়া, মালাইকা চৌধুরী, শিরতাজ জেবিন।
সম্প্রতি ‘দ্য অভিযান’ নাম প্রকাশ করে একটি পোস্টার ছেড়েছেন সংশ্লিষ্টরা। যেখানে দেখা যাচ্ছে, এক রাতে ট্রেনের একটি বগি রেললাইন দিয়ে কক্সবাজারের দিকে ছুটে চলেছে।
বর্তমানে এর শুটিং চলছে কক্সবাজারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ট্রেন জার্নির সাথে নতুন কয়েকজন বন্ধুর গল্প উঠে আসবে এই নাটকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ‘দ্য অভিযান’ আসন্ন ঈদুল আযহায় সিনেমাওয়ালা ইউটিউবে মুক্তি পাবে।








