চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শিল্পকলায় আশীষ খন্দকারের ‘বউদের পাঠশালা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

গেল মার্চে আঁলিয়স ফ্রঁসেস (ধানমন্ডি) এ অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকারের নতুন প্রযোজনা ‘বউদের পাঠশালা’র প্রথম মঞ্চায়ন হয়। তার নির্দেশনায় মঁলিয়ে- এর কমেডি নাটকটির ইংরেজি নাম ‘দ্য স্কুল ফর ওয়াইভস’। নাটকটি এবার দর্শক দেখতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

নাটকটির নির্দেশক আশীষ খন্দকার জানিয়েছেন, ‘বউদের পাঠশালা’ ১ ঘণ্টার প্রযোজনা। ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনায় এই নাটকটির স্টুডিও ভার্সন দেখবেন দর্শক।

তিনি জানান, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত নাটকটি দেখতে পারবেন দর্শক। তার জন্য অনলাইনে অগ্রিম টিকিট বুকিংও দিতে পারবেন।

নাটকের গল্পে দেখা যাবে জনবহুল প্যারিসের চৌরাস্তা মোড়- আর্নোলফির বাড়ী। কয়েকদিন পর ধনী বুড়ো তার বাসায় ফিরে আসে। ইতিমধ্যে সে তার ছদ্ম নাম রেখেছে ‘লা সূচী’। শিশু বয়স থেকে পালিত আগনিসকে বিয়ে করার ব্যাপারে মনস্থির করে। অনভিজ্ঞ আগনিস, যখন তার বয়স ছিল ছ’বছর তখন থেকেই বুড়ো আর্নোলফি তার সুন্দর ভবিষ্যত তৈরী করতে এবং নিজের জীবনের সাথে জড়াতে স্বপ্ন বিলাসী হয়। বাধিত বউদের মত আগনিসকে সেই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়াসী হয়। হঠাৎ করে আর্নোলফি তার পুরনো বন্ধু ওরেন্টোর ছেলে হোরেস-কে দেখে আনন্দে আপ্লুত হয়ে ওঠে।

যুবক হোরেস তার বাবা ওরেন্টোর আসার পূর্বেই প্যারিসে চলে আসে, আর্নোলফির অনুপস্থিতিতে আগনিসের সাথে তার দেখা হয়। হোরেস জানে না, এই সেই ছদ্মবেশী ‘লা সূচী’ যে কিনা তার বাবার পুরনো বন্ধু আর্নোলফি। হোরেস আগনিসের সাথে বাঁধনহারা প্রণয় রচনা করে। ঘটনাচক্রে, হোরেস আর্নোলফির কাছেই আগনিসকে পেতে সাহায্য প্রার্থনা করে। আর্নোলফি আগনিসের কাছে জানতে চায় যে তার অনুপস্হিতিতে এক যুবক এই বাড়ীতে আসে, এবং আপনিসের সাথে প্রণয় রচনা করে। আর্নোলফি আগনিসেক বলে, সে যা করছে সেটা হলো যৌবনের অপব্যবহার। সে আগনিসকে তার আচরণের দিকে মনযোগী হতে বলে। আগনিস শুধু মাত্র আর্নোলফিকেই বিয়ে করবে। আর্নোলফি আগনিসকে ‘বই’ দেয় এবং শিক্ষা নিতে বলে। কীভাবে বউয়েরা স্বামীর অনুগত থাকবে।

এভাবেই একটি চূড়ান্ত পরিণতির গিকে এগিয়ে যাবে ‘বউদের পাঠশালা’র গল্প। শেষ পর্যন্ত কী হয়, জানতে হলে দেখতে হবে নাটকটি।

Reneta

‘বউদের পাঠশালা’ নির্দেশনা ছাড়াও নাটকটি ভাষান্তর ও ডিজাইন করেছেন আশীষ খন্দকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আমিন, তোতো তিমথীয়, রাকিবুল হাসান, মানিসা আর্চি,হীরা সরকার, মেহেদী, হেদায়েত নান্নু ও সংগীত বাড়ৈ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশীষ খন্দকারথিয়েটারদ্য স্কুল ফর ওয়াইভসনাটকবউদের পাঠশালালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT