চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মান্নাকে উৎসর্গ করে অনলাইনে ফিল্মি ধাঁচের ‘আম্মাজান’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২২
বিনোদন
A A

২৩ বছর আগে ‘আম্মাজান’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াত। সিনেমায় মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন শবনম ও মান্না। আজও চলচ্চিত্রটি দর্শক মনে দাগ কেটে আছে। এবার ছোট পর্দার জন্য নির্মিত হলো ‘আম্মাজান’।

মাইদুল রাকিবের পরিচালনায় এতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন মনিরা মিঠু ও শাহরিয়ার নাজিম জয়। ‘আম্মাজান’ নিয়ে থাকছে একটি গানও।

নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে সোমবার বিকেলে। চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, ফিল্মি ধাঁচের এ নাটকটি মান্না ভাইকে উৎসর্গ করা হয়েছে।

Banglabid

গত ঈদে ওটিটি কনটেন্ট ‘৭ নম্বর শুটিং ফ্লোর’ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। সেটি ছিল তার ‘কাম ব্যাক’ প্রজেক্ট। এবার ঈদে আম্মাজান দিয়ে আবার নাটকে দুর্দান্ত এক কামব্যাক হলো, এমনটাই মনে করছেন তিনি।

‘আম্মাজান’ নাটকটি সাধারণ ভাবে পর্দায় তুলে আনা হয়েছে উল্লেখ করে জয় বলেন, প্রবাসীরা মা ও ছেলের ভালোবাসা মমতার গল্পে ‘আম্মাজান’ দেখার পর কাঁদবে। একটি গান রাখা হয়েছে মাকে নিয়ে সেটাও স্পর্শ করবে। যারা নাটক দেখে সাধারণ গল্প দেখতে পছন্দ করেন। আম্মাজান খুবই কমন গল্প। মা ও ছেলের ভালোবাসার গল্প। এর আগে সিনেমা হয়েছে এবার নাটক হলো।

জয় বলেন, ‘আম্মাজান’ নিয়ে সিনেমা হয়েছে যেমন সত্য, আম্মাজানের প্রতি সবার ভালোবাসা আজীবন থাকবে এটাও সত্য।

Reneta

‘আম্মাজান’ ছবিতে আম্মাজান চরিত্রটি করেছিলেন শবনম। এবার করলেন মনিরা মিঠু। তিনি বলেন, ‘নাটকটিতে “আম্মাজান” সিনেমার একটা আবহ থাকলেও আম্মাজানের চরিত্রটি ঠিক আমার মতো করেই করেছি।

পরিচালক মাইদুল রাকিব জানান, আম্মাজান নামটাই শুধু ব্যবহার করা হয়েছে। মায়ের প্রতি একজন সন্তান কতটা ক্রেজি নতুন করে দেখিয়েছি। মা পাগল ছেলের বিভিন্ন দিক তুলে এনেছি। মা ও ছেলের ভালোবাসার গল্পই হচ্ছে আম্মাজান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্মাজানঈদের নাটককাজী হায়াতনাটকমনিরা মিঠুমান্নাশবনমশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ৯, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার শঙ্কায় উইন্ডিজ, বাংলাদেশের অবস্থান কোথায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT