বাংলাদেশ

মেট্রোরেল আবারও চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা শহরে মেট্রোরেল ট্রেন চলাচল করছে, শহরের ব্যস্ত রাস্তার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে মেট্রোরেল ট্রেনের চলাচল দেখানো ছবি, শহরের ব্যস্ত রাস্তার পাশে ট্রেনটি চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেট্রোরেল আগামী সাত দিনের মধ্যে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চেনা মুখের ঠিকাদারি আর চলবে না বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরইমধ্যে কেটে গেছে ৩০ দিন। কিন্তু মেট্রোরেল চালু করছে না কর্তৃপক্ষ। এর আগেও চালু করার সিদ্ধান্ত নিলেও চালু করা যায়নি ঢাকার বাসিন্দাদের আশীর্বাদপুষ্ট এই মেট্রোরেল।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে।

এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। সেই হিসেবে এক মাস ধরে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।

বিষয়:মেট্রোরেল মেট্রোরেল চালু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…