শিক্ষা

ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজ

ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশে শিক্ষা ও প্রশাসনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-১০/৭৩)-এর ৪ (১) (এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী প্রফেসর ড. এস এম এ ফায়েজকে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান।

বিষয়:ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…