চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেটফ্লিক্স’ এর কোয়ালিটি মাথায় রেখে নির্মিত হয়েছে ‘সাহস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

‘নারীর শিকল ভাঙার গল্প এটি। গল্পটি নারীর বিদ্রোহী ও প্রতিবাদী সত্তারও।’- মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সাহস’ এর সারকথা এটুকুই। অন্তত এমনটাই মনে করেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। তিনি মনে করেন, ‘সাহস’ নিজেদের গল্পে নিজেদের সিনেমা, এবং সেই সঙ্গে বজায় রেখেছে আন্তর্জাতিক মানও!

গেল বছরেই শুটিং সম্পন্ন হয়েছে ‘সাহস’ এর। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে জমা দেয়া হয়েছিলো সেন্সর বোর্ডে। কিন্তু সেখান থেকেই প্রথমে আসে আপত্তি। জানানো হয়, অশ্লীলতা ও অত্যধিক সহিংসতা থাকায় প্রদর্শনের অযোগ্য ‘সাহস’।

‘সাহস’ নিয়ে এমন আপত্তি উঠায় কিছুটা ভড়কে গিয়েছিলেন সংশ্লিষ্টরা। বিশেষত এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখা তরুণ পরিচালক সাজ্জাদ খান নিজের হতাশার কথা জানিয়েছিলেন গণমাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের আপত্তির মুখে এই তরুণ জানিয়েছিলেন, ‘সিনেমায় এমন কোনো দৃশ্য নেই, যা প্রদর্শন-অযোগ্য।’

Banglabid

তবে সব বিতর্ক শেষে স্বস্তি এসেছে ‘সাহস’ সংশ্লিষ্টদের মনে। কারণ সম্প্রতি সিনেমাটির কিছু দৃশ্য ও সংলাপ সংশোধন করে পুনরায় জমা দেয়া হয়েছিলো সেন্সর বোর্ডে। এবার আর কোনো আপত্তি আসেনি। মৌখিকভাবে ছাড়পত্রের নিশ্চয়তাও পেয়েছেন। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ‘সাহস’ এর কেন্দ্রীয় চরিত্র মোস্তাফিজুর নূর ইমরান।

কথা প্রসঙ্গে জানালেন, ‘সাহস’ সিনেমাটি তাদের হৃদয়ের খুব কাছের। বহু মানুষের আন্তরিকতা আছে এই সিনেমাটি হয়ে উঠার পেছনে। তাই বাধ্য হয়ে কিছুটা ‘কম্প্রোমাইজ’ এর পথ বেছে নিয়েছেন।

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সবাই। মোস্তাফিজুর জানালেন, দেশে এমন জনরার ছবি এরআগে হয়নি। আমরা শেষ পর্যন্ত একটা যুদ্ধের গল্পই বলেছি ‘সাহস’-এ, এবং সেটা এই সময়ের পারস্পেকটিভে বানিয়েছি। যে সিনেমায় সাহস আছে, অন্যায়ের প্রতিবাদ আছে। বাস্তবতা দেখতে পারবেন মানুষ।

Reneta

সিনেমাটি নিয়ে মুক্তির পরিকল্পনা জানতে চাইলে ‘মহানগর’ এর মলয় চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেয়া এই অভিনেতা জানান, নেটফ্লিক্সের কোয়ালিটি মাথায় রেখে আমরা ‘সাহস’ সিনেমাটি নির্মাণ করেছি। খরচ হয়েছে অনেক। ক্ষতি মেনে নিয়েই আমরা প্রথমে সিনেমা হলে আগে দেখাতে চাই। আমাদের দেশের সকল মানুষ সিনেমাটা দেখুক, যদি তাদের মধ্যে কিছুটা সাহসের সঞ্চয় হয়!

সিনেমা হলে চলার পর ওটিটিতে মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নেটফ্লিক্সের জন্য একটা সিনেমার ক্ষেত্রে যেসব মান নিশ্চিত করা প্রয়োজন, তার সবই আমরা ‘সাহস’ এর ক্ষেত্রেও করেছি। গল্প, নির্মাণ ও পারফর্মসহ সমস্ত কিছুতেই সেই কোয়ালিটি আমরা মেন্টেন করেছি। ফোরকে তে শুট করেছি। প্রযোজক হিসেবে এই সিনেমার সাথে যুক্ত হয়েছে শাপলা মিডিয়া। সিনেমা হলে মুক্তির পর পরিচালক হয়তো শাপলা মিডিয়ার সাথে পরামর্শ করে ওটিটিতে রিলিজের বিষয়টি নিশ্চিত করবেন।

মোস্তাফিজুর ভূয়সী প্রশংসা করেন ‘সাহস’ এ তার সহ-অভিনেত্রী নাজিয়া হক অর্ষার। তিনি বলেন, এই সিনেমার গল্পে অর্ষা সেন্ট্রাল লিড। আমার কাছে ইন্টারনেশনাল লেভেলের পারফর্মার সে। এতো দুর্দান্ত লেভেলের এক্টিং, দর্শক দেখলে বুঝতে পারবেন। আরেকজন আছেন আমাদের বাগেরহাটের কুন্তল বিশ্বাস, ও দারুণ অভিনয় করেছে এই সিনেমায়। ও আমার আবিস্কার। বলিউডের ‘মারদানি-২’ তে নতুন ছেলেটা যেরমক হাইপ তুলছিলো, এই ছবি রিলিজ হলে ও এরকম হাইপ তুলতে পারে। ছবিতে খায়রুল বাসার, মাহবুব তূর্যসহ বাকিরাও খুব দারুণ অভিনয় করেছেন।

একই সঙ্গে মোস্তাফিজুর নূর বাগেরহাটের টিম আর ঢাকার টিমের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সাহস’ এর গল্পকার অনুপম দাস ও চিত্রনাট্যকার হাসানাত বিন মাতিন সহ এই সিনেমার চিত্রগ্রাহক নাজেরী সাগরের প্রতি কৃতজ্ঞতা। একইভাবে ‘সাহস’ এর এডিট আর কালার করেছেন মুস্তাফা প্রকাশ, তার প্রতিও আমরা কৃতজ্ঞ। সবার আন্তরিকতা না থাকলে এমন দারুণ একটি কাজ সম্ভব হতো না। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাঅর্ষানেটফ্লিক্সমহানগরমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনসাহস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যসূচিতে রাখতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

শনাক্তের হার কমে ৯-এর ঘরে, মৃত্যু ৫২

পরবর্তী

শনাক্তের হার কমে ৯-এর ঘরে, মৃত্যু ৫২

৯৪ করলেই সিরিজ বাংলাদেশের

সর্বশেষ

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT