চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় ‘দম’-এর দাপট অব্যাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দেশে আলোচনা তৈরীর পর বিদেশের প্রেক্ষাগৃহেও বাজিমাত করে চলছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ইতিমধ্যে নিউ ইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ছবিটি।

অন্যান্য শহরেও সাফল্য অব্যাহত আছে, এ সপ্তাহে যুক্ত হচ্ছে বেশ কিছু শহর। বুধবার এক ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

তিনি বলেন, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে দম। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনী হবে। এ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে ‘বাংলা ইভেন্টস’, টিকিট পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহর সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতে এককালীন (ওয়ান-অফ) শোর পরিকল্পনার কথাও জানিয়েছেন রাজ হামিদ।

এবার প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতেও যাচ্ছে ‘দম’। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। শিগগিরই শোটাইম ঘোষণা করা হবে।

এ ছাড়া দর্শকদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকাতেও ‘দম’ নিয়ে যাওয়া হচ্ছে। পিটার্সবার্গে মায়া সিনেমাসে আগামী শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে।

Reneta

রাজ হামিদ বলেন, ‘রেদওয়ান রনি ও আফরান নিশোর প্রতি আস্থা ছিল, তবে শেষ পর্যন্ত ভরসা রেখেছিলাম দর্শকদের ওপর। তাঁরা সেই আস্থা রেখেছেন।’ বিদেশে বাংলা সিনেমার এই সাফল্য ধরে রাখতে দর্শকদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দমরেদওয়ান রনিশাহরিয়ার শাকিল
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

জুন ২৪, ২০২৬

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

জুন ২৪, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT