বিনোদন

২০২৪ সালে ৪০ স্ক্রিন হবে সিনেপ্লেক্সের: রুহেল

সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি অনুষ্ঠানে নতুন ঘোষণা

চ্যানেল আই অনলাইন ১৫ বছর উদযাপন অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ১৫ বছর উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে গত ১৯ বছরে ১৯টি স্ক্রিন নিয়ে চলছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। আগামী বছর এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ৪০-এ!

এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্টার সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে তিনি বলেন, যেভাবে ভালো ভালো ছবি হচ্ছে এই অবস্থায় সিনেপ্লেক্স সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করতে পারবে।

তিনি বলেন, আগামী বছরের শুরুতে সবার আগে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের টার্গেট ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যে আগাচ্ছি।

চ্যানেল আই অনলাইন ইভেন্টে দুই ব্যক্তি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ দেশের সিনেমার প্রসঙ্গ টেনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, গতবছর হলিউডের ছবির চেয়েও দেশের প্রিয়তমা ও সুড়ঙ্গ ছবিগুলো ভালো চলছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেয়া যায় তাহলে আরও বেশি স্ক্রিন বাড়ানোর উৎসাহ পাবো।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাউয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিডে সবমিলিয়ে ১৯ স্ক্রিনে স্টার সিনেপ্লেক্সে চালু আছে।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি ২০১৯ সালে ‘ন ডরাই’ নামে একটি ছবি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, একাধিক সিনেমা স্ক্রিপ্টিং চলছে। ২০২৪ সালে ধারাবাহিকভাবে সিনেমা প্রযোজনা করবো।

মাহবুব রহমান রুহেল বলেন, আমি পারফেকশনিস্ট মানুষ। এজন্য পারফেকশনিস্ট সিনেমা বানানো। সেভাবে লাইন আপ করা হচ্ছে।

বিষয়:আধুনিক ঢাকা ন ডরাই সিনেপ্লেক্স সিনেমা স্ক্রিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…