চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসছে ‘ফিনিক্সের ডায়েরি ২’, জানালো অর্থহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন প্রেস কনফারেন্সের ছবি, তিনজন বক্তা মঞ্চে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রক সংগীতের অন্যতম শক্তিশালী ব্যান্ড ‘অর্থহীন’ তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকার মহাখালীর এসকেএস শপিং মলের ১০ম তলায় অবস্থিত স্কাইফল রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, অ্যালবামটি আগামী ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পাশাপাশি, ভক্তদের জন্য একটি বিশেষ ‘সিক্রেট লিসেনিং পার্টি’ আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।

Banglabid

‘ফিনিক্সের ডায়েরি ২’ হলো অর্থহীনের আগের সফল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’-এর সিক্যুয়েল। যেখানে প্রথম অ্যালবামটি ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প, সেখানে নতুন অধ্যায়টি আরও অন্ধকার ও প্রতিশোধপরায়ণ আবহে গড়ে উঠেছে।

ফিনিক্সের ডায়েরি ২ এর প্রেস কনফারেন্সে তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ফিনিক্সের ডায়েরি ১’ বাংলা নিউ রক ঘরানার প্রবর্তন করেছিল, যা পরে স্পটিফাইতে বৈশ্বিক ঘরানা হিসেবে স্বীকৃতি পায়। নতুন এই অ্যালবাম সেই ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করছে অর্থহীন।

অ্যালবামে থাকছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীদের অংশগ্রহণ— গ্র্যামি-মনোনীত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, মাইক স্টার্ন ও পল সায়মন খ্যাত স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, স্টিভি ওয়ান্ডার, ডক্টর ড্রে খ্যাত বেসিস্ট ববি লুইস এবং বেইসবাবা সুমনের পুত্র আহনাফ-এর কোলাবোরেশন।

Reneta

অ্যালবামটি সম্প্রতি প্রয়াত সংগীতশিল্পী এ.কে. রাতুল-এর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থহীনফিনিক্সের ডায়েরিফিনিক্সের ডায়েরি ২বেজবাবাব্যান্ডলিড বিনোদনসংবাদ সম্মেলনসুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT