প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিন উপজেলার মধ্যে নতুন ও তরুণ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুজন। অন্যজন পৌরসভার চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার ৮ মে কক্সবাজার সদর উপজেলা কুতুবদিয়া ও মহেশখালী ৩ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। সকাল ৮টা থেকে যথা নিয়মে ভোট গ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকেল ৪টায়।
নির্বাচন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা কন্ট্রোল রুম থেকে তিন উপজেলার চেয়ারম্যানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
বেসরকারিভাবে নির্বাচিত তিন চেয়ারম্যান হলেন, কক্সবাজার সদরে সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আবছার, মহেশখালীতে তরুণ ব্যবসায়ী, মোহাম্মদ জয়নাল আবেদীন, কুতুবদিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার হানিফ বিন কাসেম।
এছাড়া কক্সবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার।
আর কুতুবদিয়াতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আকবর খান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসিনা আক্তার বিউটি।







