বিনোদন

জ্যাকুলিনের ছবির পোস্টার নকল করলেন সালমান?

Mrs. Serial and Sikandar movie posters featuring intense characters. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি সিনেমার পোস্টার, Mrs. Serial এর নারী চরিত্রের মুখ এবং Sikandar এর পুরুষ চরিত্রের মুখ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্যাকুলিন ফার্নান্দেজের ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবির পোস্টার চুরি করেছেন সালমান খান! সুপারস্টারের আসন্ন ছবি ‘সিকান্দার’র নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়!

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ এর প্রথম পোস্টার। আর সেই ছবির পোস্টারেই নাকি জ্যাকুলিনের সঙ্গে মিল পাওয়া গেছে সালমানের। ২০২০ এ মুক্তি পেয়েছিল জ্যাকুলিনের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’।

দাবী উঠেছে, সেই ছবির পোস্টারই হুবহু নকল করা হয়েছে সালমানের এই ‘সিকান্দার’ ছবির পোস্টারে। স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান ওরফ কেআরকে দুটি ছবির পোস্টার ভাগ করে নিয়েই তুলনা টেনেছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ছবির ঝলক। তা নিয়েও চর্চা হয়েছিল বিস্তর। সেখানে সালমানের এক সংলাপ, ‘শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা’ তা নিয়ে।

অনেকে মনে করেন, সংলাপটি ছিল সালমানকে হুমকি দেওয়া সেই বিষ্ণোই গ্যাংদের উদ্দেশ করেই। কারণ, সেই ট্রেলারে দেখা যায়, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করেছেন অনেকে।

‘সিকান্দার’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণের রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়ালকে। আসন্ন ঈদে সালমানের এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিষয়:কাজল আগরওয়াল জ্যাকুলিন ফার্নান্দেজ রাশমিকা মান্দানা সিকান্দার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…