চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ দল দিয়েছে নেদারল্যান্ডস। ফিরেছেন একাধিক অভিজ্ঞ, যারা সম্প্রতি বাংলাদেশ সফরে ছিলেন না।

উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে মঙ্গলবার ১৫ সদস্যের দল দেয় ডাচদের বোর্ড। ২০২৪ সালের নভেম্বরে শেষ টি-টুয়েন্টি খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকে ফেরানো হয়েছে। ২০২৪ সালের পর প্রথমবার এ সংস্করণে ফিরেছেন টিম ফন ডের গুগটেন। সম্প্রতি টি-টুয়েন্টি ব্লাস্টে ১০ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ৩৪ বর্ষী পেসার।

প্রত্যাবর্তন হয়েছে লোগান ফন বেকের। ওয়েলিংটনের হয়ে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে সাত ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। বাংলাদেশ সিরিজে থাকা তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং বাদ পড়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

নেদারল্যান্ডস দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মেকেরেন, ফ্রেড ক্ল্যাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাচেট, লোগান ফন বেক, রোয়েলফ ফন ডের মেরওয়ে ও টিম ফন ডের গুগটেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাকারম্যানটি-টুয়েন্টি বিশ্বকাপনেদারল্যান্ডসপাকিস্তানভারতলিড স্পোর্টসস্কট এডওয়ার্ডস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রিন কার্ডের নতুন নীতি: যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতীয়রা

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন নিহত

মে ২৪, ২০২৬

কেনের হ্যাটট্রিক, ৬ বছর পর জার্মান কাপ বায়ার্নের

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চার অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে ফিরতি যাত্রায় ৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT