ইসরায়েলে চলমান বিক্ষোভে চাপের মুখে নেতানিয়াহু

ইসরায়েলে চলমান বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, শহরের আলোকসজ্জা ও আধুনিক ভবন পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজা-ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে সাধারণ মানুষ।
গত সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না।
অন্যদিকে তেল আভিভে বিক্ষোভকারীরা বলছেন, দিন দিন সময় শেষ হয়ে আসছে। গাজায় যারা পণবন্দী আছেন, তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। গাজায় এখনও ১০০ জনের মতো পণবন্দী আছেন বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে তারা এই খসড়া প্রস্তাব তৈরি করছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, গাজায় ৬ জন পণবন্দীর হত্যা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারব।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, একটা চুক্তি করার সময় এসেছে। মিশর ও কাতারের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র আগামী দিনে সেই লক্ষ্যে কাজ করবে।
সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।






