চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননে সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার দ্রুত সময়ের মধ্যে লেবাননের সঙ্গে আলোচনা শুরু করতে আগ্রহী।

আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধ আসায় মন্ত্রিসভাকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত আলোচনার মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল-লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা।

তবে এই কূটনৈতিক উদ্যোগের ঘোষণা এসেছে চরম উত্তেজনাপূর্ণ এক সময়। বুধবার (৮ এপ্রিল) লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ২৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং এক হাজারেরও বেশি আহত হন। এটিকে চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশটিতে জাতীয় শোক দিবস পালিত হয়।

Banglabid

এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, ওই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছে, লেবাননও এই চুক্তির অংশ হওয়া উচিত। ইতিমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশ লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেতানিয়াহুলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT