বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে রাজধানীতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা মঙ্গলবার রাতে ঢাকা এসে পৌঁছেছেন।

আজ ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গত রাতে ঢাকা এসে পৌঁছেছেন। নেপাল সরকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধায় যোগ দিতে তিনি এই সফরে এলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম।

বিষয়:খালেদা জিয়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…