ফুটবল

নেপালে সরকার বিরোধী আন্দোলন, অনুশীলন স্থগিত বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বাভাবিক পরিস্থিতির কারণে জামাল ভূঁইয়াদের অনুশীলন স্থগিত করেছে বাফুফে।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়ায় নেপালে বিক্ষোভ করছে জেন-জিরা। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায়-দফায় সংঘর্ষ চলছে। আন্দোলনের প্রভাব পড়েছে নেপাল-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচের ওপর। অস্বাভাবিক পরিস্থিতির কারণে জামাল ভূঁইয়াদের অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞপ্তিতে অনুশীলন স্থগিতের কথা জানিয়েছে বাফুফে। বলেছে, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা তিনটায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার কথা বাংলাদেশ ও নেপালের। ম্যাচটি আদৌ গড়াবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

নেপালে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ
সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন

সোমবার সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা আগেই দিয়েছিল বিক্ষোভকারীরা। দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নেপালের সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্টের সবশেষ খবর অনুযায়ী, সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সব মিলিয়ে সোমবার রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছিল তারা।

বিষয়:জাতীয় ফুটবল দল জামাল জেনজি নেপাল বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…