আন্তর্জাতিক

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের সময় ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের পর ধোঁয়া ও আগুনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেপালের পোখারায় প্রায় ৭২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।

আজ রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ঘেরা পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

নেপালের ইয়েতি এয়ারলাইন্স জানায়, বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না। উদ্ধার তৎপরতা এখনও চলছে এবং বিমানবন্দরটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, উড়োজাহাজটি রানওয়েতে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হওয়ার চিত্র দেখা যায়।

বিষয়:নেপাল বিধ্বস্ত বিমান বিমান বিধ্বস্ত রানওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…