বিনোদন

যে কারণে নিউ ইয়র্ক বিমানবন্দরে ৪ ঘণ্টা আটক ছিলেন এই অভিনেতা

অভিনেতা একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে সবুজ গাছের পাতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে সবুজ গাছের পাতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের কিংবদন্তী গায়ক মুকেশের পুত্র নীল নিতিন মুকেশ। তবে সংগীত নয়, অভিনয়ে ক্যারিয়ার গড়েছেন নীল। যদিও সেভাবে সাফল্য হাতে আসেনি। সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করে আলোচনায় তিনি।

বিমানবন্দরে তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিলেন। তার ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি মার্কিনী আধিকারিকরা।

ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা মানতে রাজি ছিলেন না তিনি ভারতীয়।

ঘটনার স্মৃতিচারণ করে নীল বলেন, ‘আমি যখন নিউ ইয়র্ক সিনেমাটি করছিলাম সেই সময়ই আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল, তবুও। আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।’

অভিনেতার কথায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নীল শেয়ার করেছেন যে তার পরিচয় স্পষ্ট করার অনুমতি দেওয়ার আগে তাকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়েছিল।

নীলের কথায়, ‘চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, ‘তোমার কী বলার আছে?’ আমি শুধু বললাম, ‘শুধু আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার ঠাকুর্দা এবং আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।’

সম্প্রতি নীলকে জি ফাইভের অ্যাকশন কমেডি ‘হিসাব বারাবার’-এ দেখা যাচ্ছে। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আর মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।

গল্পটি একজন রেলওয়ে টিকিট পরীক্ষককে অনুসরণ করে যিনি ছোটখাটো ব্যাংক লেনদেনের বৈষম্য উন্মোচন করেন। মূলত দুর্নীতিকে কেন্দ্রে রেখেই এই ছবি।

বিষয়:নীল নিতিন মুকেশ বলিউড অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…