ব্যস্ত অভিনেতা না হলেও বলিউডে বেশ জনপ্রিয় অভিনেতা নীল নিতেন মুকেশ। আর এই অভিনেতা এবার বাবা হওয়ার স্বাদ পেলেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেতা নীলের স্ত্রী রুক্মিনী। যদিও রুক্মিনীর প্রেগনেন্সির বিষয়টি সবার কাছে কিছুটা গোপন ছিল। তবে এই খুশির খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন অভিনেতা নীল।

এদিকে নাতনি হওয়ায় বেজায় খুশি কিংবদন্তী শিল্পী নিতিন মুকেশও। গতবছরের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীল ও রুক্ষ্মিনী। তবে তাদের মেয়ের নাম সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।








