চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহো: ৩৫০ কোটি টাকার অপচয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ছবি ‘সাহো’। একেতো ‘বাহুবলী’র পর প্রভাসের নতুন ছবি, তার উপর ছবির বাজেট ৩৫০ কোটি রুপি!

তামিল, তেলেগু, হিন্দি ও মালায়লাম ভাষায় মুক্তি প্রাপ্ত ‘সাহো’ মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি ভাষাতেই আয় করেছে ২৪কোটি রুপি এবং বাকি সব ভাষার আয় করেছে প্রায় ৭৫-৮০কোটি রুপি! অর্থাৎ সবমিলিয়ে এর আয় ছাড়িয়ে ১০০কোটি রুপি!

তবুও সমালোচকরা বলছেন, ‘সাহো’ ছবিটি অর্থের অপচয়! ছবিটি দেখার পর থেকেই দর্শক ও সমালোচকদের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ই বেশী পাওয়া যাচ্ছে! ট্রেড অ্যানালিস্টদের ধারণা, আগামী ৭দিনের মধ্যে ছবিটির দুর্বল কাহিনী ও বাজে চিত্রনাট্যের কারণে এর আয় পড়ে যাবে।

এমনকি ছবিটি দেখা মাত্রই বলিউডের প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এক কথায় মন্তব্য করেন, ‘অসহ্য’! তিনি ছবিটির রেটিং দিয়েছেন ১/২! এছাড়াও সিনেমাটিকে মেধা, বড় অংকের অর্থলগ্নি ও সম্ভাবনার ‘বিশাল অপচয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

তার দৃষ্টিতে সিনেমাটির কাহিনী খুবই দুর্বল। চিত্রনাট্য দর্শককে যথেষ্ট বিভ্রান্ত করবে বলেও মন্তব্য তার। শুধু তাই নয়, পরিচালনাও হয়েছে একদম অপেশাদারী!

তারন আদর্শের কথার মিল পাওয়া যাবে ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ‘সাহো’র রিভিউ দেখেও। বেশীর ভাগ রিভিউতে রেটিংয়ে সাহোকে দেয়া হয়েছে পাঁচের মধ্যে দুই! সমালোচনা করা হয়েছে ছবির পুরো নির্মাণ নিয়েই।

Reneta

ভারতের ৫-৬হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাহো’। ছবিটি শুধুমাত্র হিন্দিতেই মুক্তি পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে। সেই সাথে বিশ্বের অন্যান্য দেশের এক থেকে দুই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

প্রথমবারের মত এই ছবিটিতে একসাথে অভিনয় করেছেন দক্ষিনী সুপারস্টার ‘বাহুবলী’ খ্যাত প্রভাস ও বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য এলেও ছবিটিতে এই দুই তারকা তাদের অভিনয়ের জাদু ঠিকই দেখিয়েছে।

ছবিতে আরো ছিলেন  চাঙ্কি পান্ডে, নীল নিতিন মুকেশ, মহেশ মাঞ্জরেকার,মন্দিরা বেদি সহ আরো এক ঝাঁক তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঙ্কি পান্ডেনীল নিতিন মুকেশপ্রভাসবলিউডমন্দিরা বেদিলিড বিনোদনশ্রদ্ধা কাপুরসাহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT