চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেহা-ফাল্গুনী দ্বন্দ্ব কি সাজানো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ইন্ডিয়ান আইডল ১৩-র নতুন প্রোমো ঘিরে সামাজিক মাধ্যমে চলছে চর্চা। এক মঞ্চে ডান্ডিয়ার তালে পারফর্ম করতে দেখা গেছে নেহা কক্কর আর ফাল্গুনী পাঠককে। এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক দর্শক। দুদিন আগেও যেখানে একে অপরের দিকে অভিযোগ তুলে আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তাহলে কি পুরো ব্যাপারটাই প্রচারণার খাতিরে সাজানো?

সনির তরফ থেকে প্রকাশ করা নতুন প্রমোতে দেখা গেছে, ইন্ডিয়ান আইডল ১৩-তে একসঙ্গে পারফর্ম করছেন নেহা কক্কর ও ফাল্গুনী পাঠক। নবরাত্রির বিশেষ পর্বে নেহা-ফাল্গুনীকে একসঙ্গে দেখা যাবে। চলতি সপ্তাহের শেষে দেখা যাবে পর্বটি। নতুন পর্বের প্রমো দেখে দর্শক মনে করছেন, দুই তারকার বিবাদ কেবলই পাবলিসিটি স্টান্ট।

প্রোমোতে দেখা গেছে গোলাপি পোশাকে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন নেহা কক্কর। হাতে ডান্ডিয়া স্টিক। স্টেজে আসার জন্য ফাল্গুনীকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘লিজেন্ডারি ফাল্গুনী ম্যাম’।

শো-এর কাছের এক সূত্র জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, এই শো-এর শুটিং করা হয়েছে আগস্টে। অর্থাৎ তাদের বিবাদে জড়ানোর অনেক আগেই ধারণ করা হয়েছে দৃশ্যগুলো। তখন নেকা কক্কর ও ফাল্গুনীর পাঠকের সম্পর্ক স্বাভাবিক ছিল।

ফাল্গুনী পাঠকের ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ গানের রিমেক করেছেন নেহা কক্কর। নাম ‘ও সাজনা’। অনুমতি না নিয়ে গান রিমেক করায় নেহার উপর চটেছিলেন ফাল্গুনী। বলেছেন, ‘ফালতু বানালে কেন গানটিকে?’ আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছিলেন গায়িকা। এই বিবাদের পরেই প্রকাশ পেল প্রমো। গানের তালে একসঙ্গে নাচতে দেখা গেল তাদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেহা কক্কর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

ট্রাম্পের জন্য রাজনৈতিক ধাক্কা, ইরান ইস্যুতে কংগ্রেসের ঐতিহাসিক সিদ্ধান্ত

জুন ২৪, ২০২৬

দুই জয়ে নকআউটে কলম্বিয়া, আশা শেষ নয় কঙ্গোরও

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন চ্যাম্পিয়নদের সভায় প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT