বাংলাদেশ

প্রশিক্ষণ কীভাবে কোথায় করতে হবে, তা নতুন করে দেখা দরকার: নৌ উপদেষ্টা

নৌ উপদেষ্টার প্রশিক্ষণ বিষয়ক আলোচনা ও সাংবাদিকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ উপদেষ্টার প্রশিক্ষণ বিষয়ক আলোচনা চলাকালে সাংবাদিক ও উপস্থিত জনতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তরার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশিক্ষণের স্থান ও ধরন নতুন করে বিবেচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, “ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।”

“ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়,” যোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে জানিয়ে নৌ উপদেষ্টা আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

বিষয়:উত্তরা ট্র্যাজেডি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এম সাখাওয়াত হোসেন নৌ উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…