অপরাধ

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল প্রবেশদ্বার, যেখানে যাত্রীরা প্রবেশ ও প্রস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় অ্যাভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস কর্তৃপক্ষ। তখন দুবাই থেকে আগত সলিট এয়ার-এর কার্গো বিমানে আমদানি করা দুটি শিপমেন্ট পরীক্ষা করে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য ও ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় কাস্টমস কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:কাস্টমস হাউস বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…