‘আপনার অনুদান আগামীর বাংলাদেশ’ স্লোগানে ক্রাউডফান্ডিং এর উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৪ জুন) এনসিপি থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের পর থেকে দেশের আপামর জনতা বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছে এনসিপিকে।
বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছে তাদেরকে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক অনুদান কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
দলটির সদস্যসচিব আখতার হোসেন জানান, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। এর মধ্য দিয়ে সংগঠনের আয়, ব্যয়, বরাদ্দ, আয়ের উৎস, ব্যয়ের খাত প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করেছে।
জুলাইয়ের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সবাইকে সামর্থ্যঅনুযায়ী অনুদানের আহ্বান এনসিপির।







