চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতের সঙ্গে জোট প্রশ্নে যে বার্তা নাহিদ ইসলামের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াতে সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাবে না এনসিপি। বরং সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবে এনসিপি।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ সন্তোষজনক আমরা বলবো না। আমাদের পোস্টার বিভিন্ন জায়গায় ছিড়ে ফেলা হচ্ছে। অস্ত্রের মহড়া হচ্ছে, সেটি বিএনপি জামায়াত উভয় পক্ষের থেকেই আমরা দেখছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় মাফিয়া, ঋণ খেলাপিদের মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের নির্বাচন করতে দিবে কি না, সেটির ওপর নির্বাচনের পরিবেশ নির্ভর করবে।’

মানুষের ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না উল্লেখ করে তিনি বলেন, এতো মানুষ মনোনয়নপত্র কিনেছে, তারা চেয়েছে আমরা এককভাবে দাঁড়াই। আমরা কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে জোট করিনি।

এনসিপির আহ্বায়ক আরো বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়৷ এবারের নির্বাচনের মূল গণভোট৷ আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমরা কয়টি সিট পাবো৷ সিট পাওয়ার জন্য আমরা নির্বাচন করছি না। সেটি চাইলে আমরা বড় কোন দলের সঙ্গে নির্বাচন করতাম৷

জোটের পরিধি বাড়তে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জোট সঙ্গীদের জন্য আসন নির্ধারিত নয়৷ যোগ্যতার ভিত্তিতে আসন বিন্যাস হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভয়াবহ হামলা

মার্চ ২১, ২০২৬

ঈদের দিন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণের

মার্চ ২১, ২০২৬

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্র বৃষ্টির আভাস

মার্চ ২১, ২০২৬

অস্ট্রেলিয়াকে থামিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন জাপান

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT