চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের রায়: জোট হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

নিজ দলের প্রতিকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর করা রিটের রুল খারিজ করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিকেল ৫ টা ৩০ মিনিটে রায় দেন।

আজকের এই রায়ের ফলে জোট হয়ে ভোট করলে রাজনৈতিক দলকে তার নিজ প্রতিকে নির্বাচন করতে হবে জানান এনসিপি’র আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রিটে পক্ষভুক্ত হয়ে রিটের বিরোধীতা করা এনসিপি’র পক্ষে শুনানি করে সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আইনজীবী নাজমুস সাকিব।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। সে রিটের শুনানি শেষে রুল জারি করা হয়। একপর্যায়ে এই রিটে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও বাংলাদেশ কংগ্রেস পক্ষভুক্ত হয়। আজ রিটের রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জোটভোটহাইকোর্টের রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT