জনপদ

রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন

রাঙ্গামাটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে দুপুরের দিকে  রাঙ্গামাটিতে পথসভায় যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতাবৃন্দ। এই পদযাত্রা উপলক্ষে রাঙ্গামাটিতে অতিরিক্ত আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন করা হয়েছে। 

রবিবার (২০ জুলাই) আজ রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশকে ঘিরে অতিরিক্ত আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন করা হয়েছে এবং শহরে টহলে রয়েছে সেনাবাহিনী।

রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনসিপির পদযাত্রাটি রাঙ্গামাটির ঘাঘড়া থেকে শুরু হয়ে  শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টি রাঙ্গামাটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানান, পথসভায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক  সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন। পথ সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে।

বিষয়:এনসিপি গণঅভ্যুত্থান জুলাই পদযাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…