বাংলাদেশ

৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এনসিপি নেতারা

নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, প্যানেলে microphones ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, প্যানেলে microphones ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ জুন) বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।

জুলাই আন্দোলনের সূচনার দিন পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহিদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানায় এনসিপি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি।

তিনি বলেন, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানিয়েছে এনসিপি।

বিষয়:৩ আগস্ট এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই ঘোষণাপত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…