কক্সবাজার

কক্সবাজারে এনসিপি নেতাদের পদযাত্রা শুরু

নেতাদের পদযাত্রা কক্সবাজারে, রাজনৈতিক কর্মসূচি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাদের পদযাত্রা কক্সবাজারে, বিভিন্ন নেতা ও কর্মীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে কক্সবাজার এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলত ময়দানে পথসভা করবে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেছেন, আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজার এসেছেন। তাদেরকে বরণ করেছে হাজারো ছাত্র-জনতা। আশা করি, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হবে।

বিষয়:এনসিপি কক্সবাজার জাতীয় নাগরিক পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…