রাজনীতি

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটক, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাদের গাড়িবহর আটক ও পুলিশ মোতায়েনের ছবি, হবিগঞ্জের পথে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।

এনসিপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’য় হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে ১৪৪ ধারা জারির মধ্যেই সেখানে যাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতৃবৃন্দের গাড়ি আটকে দিয়েছে পুলিশ।

গতকালকের হামলার ঘটনার প্রতিবাদে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করার পর জেলায় ১৪৪ ধারা জারি হয়েছে। এতে হবিগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়:১৪৪ ধারা এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা বিক্ষোভ কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…