চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ আদায়ে ঢাকায় ৩ আগস্ট এনসিপির সমাবেশ

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
৯:০৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায়ে রাজধানী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ আহ্বান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার ২৮ জুলাই বিকেলে ময়মনসিংহে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত নগরীর টাউন হল প্রাঙ্গণের সমাবেশে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দুদকসহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে।

তিনি আরও বলেন, এনসিপি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত প্রত্যাশা করে। এসব প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির নাম ও ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। এনসিপি যখন রাজনীতির নতুন বন্দোবস্তু নিয়ে ব্যস্ত, তখন কোন কোন নেতা চাঁদাবাজি করবেন, এটা বরদাশত করা হবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজদের কোন ঠাঁই হবে না।

Reneta

সোমবার বিকেলে টাউনহল প্রাঙ্গণে বৃষ্টিবিঘ্নিত সমাবেশের আগে নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ময়মনসিংহ নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা বের করে গাঙিনাপাড় ও নতুন বাজার মোড় হয়ে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশে ময়মনসিংহে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের স্বজনেরাও বক্তব্য রাখেন।

সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনসহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিগাঙিনাপাড়জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীজুলাই সনদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT