জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোলার পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছে এনসিপি।
মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে বৈঠকে আলোচনার পরের দুপুরে এনপিপির পক্ষে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার গণমাধ্যমের সামনে ব্রিফিংএ এসব সুপারিশ তুলে ধরেন।
এছাড়াও দুই কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষেও তাদের অবস্থান বলে জানায়। আর সংসদের নিম্ন কক্ষের প্রতিনিধি হিসেবে নারীরা সরাসরি নির্বাচন করবেন এবং উচ্চ কক্ষে ২৫ শতাংশ নারীর প্রতিনিধিত্ব করার প্রস্তাব করেছে এনসিপি।
একই সাথে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার জোর সুপারিশ করেছে এনসিপি। সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, এর মত গুরুত্বপূর্ণ কমিটির প্রতিনিধিত্ব রাখার প্রস্তাব করেন।
সরকারি কমর্কতাদের প্রতি অর্থবছরে আয় ব্যয়ের হিসেব দেয়ার বাধ্যবাধতার সুপারিশ। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপি আজ মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠক করে।
সকালে আলোচনার শুরুতেই মৌলিক সংস্কারের জন্য নতুন করে সংস্কার প্রস্তাবের রুপরেখা ঐকমত্য কমিশনের কাছে পেশ করে। বিকল্প ওই সংস্কার প্রস্তাবে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে মৌলিক সংস্কারের নতুন প্রস্তবনা তুলে দেয় জাতীয় নাগরিক পার্টি।







